মালদা

নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে পুরাতন মালদায় তৃণমূলের বিক্ষোভ মিছিল

মঙ্গলবার বিকালে পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভুতিভুষন ঘোষ এবং পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এছারাও সামিল ছিলেন তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা সহ প্রায় শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক। এদিন মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে এলাকার বেশ কয়েকটি জায়গা ঘুরে আবার মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে এসে তারা নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন। 

এবিষয়ে তৃণমূল নেতা তথা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, কেন্দ্র সরকার উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার পরিবর্তে পেক্ট্রোল, ডিজেল, গ্যাস, সারের দাম বেড়েছে। যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পরেছে। তারি প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ মিছিলের আয়োজন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/PtbS9R8jCzI